বুলুঘ আল-মারাম — হাদিস #৩৭৯৪৬

হাদিস #৩৭৯৪৬
كان النبي صلى الله عليه وسلم يدعو قائلاً: «اللهم اغفر لي ذنوبي غير المقصودة، وجهلي، وإسرافي في العمل، وما أنت أعلم به مني. اللهم اغفر لي ذنوبي الخاطئة، وذنوبي المقصودة، وجهلي، وسخريتي، وما فيّ من ذنوب. اللهم اغفر لي ما تقدم مني وما تأخر، وما سررت به وما علنته، واغفر لي ما أنت أعلم به مني. أنت الذي تقدم وترجع، وأنت على كل شيء قدير». [1671]
নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) : এরূপ দু'আ করতেনঃ হে আল্লাহ। আপনি ক্ষমা করে দিন আমার অনিচ্ছাকৃত গুনাহ, আমার অজ্ঞতা, আমার কাজের সকল বাড়াবাড়ি এবং আমার যেসব গুনাহ আপনি আমার চেয়ে অধিক জানেন। হে আল্লাহ! আপনি ক্ষমা করে দিন আমার ভুল-ত্রুটি, আমার ইচ্ছাকৃত গুনাহ ও আমার অজ্ঞতা এবং আমার উপহাসমূলক গুনাহ আর এ রকম গুনাহ যা আমার মধ্যে আছে। হে আল্লাহ! আপনি আমাকে ক্ষমা করে দিন যেসব গুনাহ আমি আগে করেছি এবং পরের গুনাহ যা হবে। যে গুনাহ আমি গোপনে করেছি আর যে গুনাহ প্রকাশ্যে করেছি। আর যেগুলো আপনি আমার চেয়ে বেশি জ্ঞাত আছেন ঐসবই আপনি ক্ষমা করে দিন। আপনিই অগ্রবর্তী করেন, আপনিই পশ্চাদবর্তী করেন এবং আপনিই সব বিষয়োপরি সর্বশক্তিমান।” [১৬৭১]
বর্ণনাকারী
আবু মূসা আশআরী (রাঃ)
উৎস
বুলুঘ আল-মারাম # ১৬/১৫৬৪
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় ১৬: অধ্যায় ১৬
পূর্ববর্তী হাদিস সকল হাদিস দেখুন পরবর্তী হাদিস
বিষয়: #Forgiveness #Mother

সম্পর্কিত হাদিস

এই কিতাবের আরো হাদিস