বুলুঘ আল-মারাম — হাদিস #৩৭৮৮৮
হাদিস #৩৭৮৮৮
قال: قال رسول الله صلى الله عليه وسلم لابن مسعود رضي الله عنه: يا ابن أم عبد، أتدري ما كتب الله على متمردي هذه الأمة؟ قال ابن مسعود: الله ورسوله أعلم. قال رسول الله صلى الله عليه وسلم: «لا تُضمّد جراح المتمردين، ولا يُقتل أسراهم، ولا يُفتّش عن الفارين، ولا يُقسّم غنائمهم». [1032]
তিনি বলেনঃ রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ইবনু মাসউদ (রাঃ) কে বলেছিলেন – হে উম্মু আব্দের পুত্র! তুমি কি জান এ উম্মতের বিদ্রোহীদের জন্য মহান আল্লাহ্ কি ফয়সালা দিয়েছেন? তিনি ইবনু মাসউদ বলেনঃ আল্লাহ্ ও তার রাসূলই ভালো জানেন। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ বিদ্রোহী জখমীদের ব্যান্ডেজ (সেবা) করা যাবে না, কয়েদীদের হত্যা করা যাবে না, পলায়নকারীদের অনুসন্ধান করা যাবে না, তাদের গানিমাতের মাল বন্টিত হবে না। [১০৩২]
বর্ণনাকারী
আব্দুল্লাহ ইবনু উমার (রাঃ)
উৎস
বুলুঘ আল-মারাম # ১০/১১৯৬
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় ১০: অধ্যায় ১০
বিষয়:
#Mother