বুলুঘ আল-মারাম — হাদিস #৩৭৯০৪
হাদিস #৩৭৯০৪
قال: قال رسول الله صلى الله عليه وسلم: من فرج عن مسلم كربة من كرب الدنيا فرج الله عنه كربة من كرب الآخرة، ومن أعان محتاجاً أعانه الله في الدنيا والآخرة، ومن ستر على أخيه المسلم ستر الله عليه في الدنيا والآخرة، والله ينصر عبده ما أعان أخاه المسلم. [1576]
তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন: যে ব্যক্তি কোন মুসলিমের কোন পার্থিব বিপদ দূর করবে আল্লাহ তা’আলা তার পরকালের বিপদ হতে কোন বিপদ দূর করবেন। কেউ যদি কোন অভাবগ্রস্তকে সহযোগিতা দান করে তবে আল্লাহ তার ইহ ও পরকালের উভয় ক্ষেত্রে সহযোগিতা দান করবে। আর যে ব্যক্তি তার মুসলিম ভাই-এর দোষ-ত্রুটি গোপন করবে আল্লাহ তা’আলা ইহকালে ও পরকালে তার দোষ-ত্রুটি গোপন করবেন। আল্লাহ বান্দার সাহায্যে থাকেন যতক্ষণ বান্দা তার মুসলিম ভাইয়ের সাহায্যে রত থাকে। [১৫৭৬]
বর্ণনাকারী
আবু হুরায়রা (রাঃ)
উৎস
বুলুঘ আল-মারাম # ১৪/১৪৬৬
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় ১৪: অধ্যায় ১৪
বিষয়:
#Charity