বুলুঘ আল-মারাম — হাদিস #৩৭৯০৮
হাদিস #৩৭৯০৮
أشار بأصابعه نحو أذنيه وقال: سمعت رسول الله ﷺ يقول: «الحلال مبين والحرام مبين، وبينهما شكوك كثيرة لا يعلمها كثيرون، فمن اجتنبها حفظ دينه وعرضه، ومثل من يجرؤ على الشكوك كمثل راعٍ يرعى غنمه حول مرعى الملك يخشى أن تدخله. اعلم أن لكل ملك حرمة، فاعلم أن حرمته في أرض الله هي محرماته. اعلم أن في الجسد لحمة إذا صلحت صلح الجسد كله، وإذا فسدت فسد الجسد كله، فاعلم أن تلك اللحمة هي القلب». [1579]
তিনি তাঁর দু’হাতের আঙ্গুলকে তাঁর কানের দিকে ঝুঁকিয়ে (ইঙ্গিত করে) বলেনঃ আমি আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) –কে বলতে শুনেছি যে, ‘হালাল স্পষ্ট এবং হারামও স্পষ্ট। আর এ দু’য়ের মাঝে রয়েছে বহু সন্দেহজনক বিষয়- যা অনেকেই জানে না। যে ব্যক্তি সেই সন্দেহজনক বিষয়সমূহ হতে বেঁচে থাকবে, সে তার দ্বীন ও মর্যাদা রক্ষা করতে পারবে। আর যে সন্দেহজনক বিষয়সমূহে লিপ্ত হয়ে পড়ে, তার উদাহরণ সে রাখালের ন্যায়, যে তার পশু বাদশাহ্সংরক্ষিত চারণভূমির আশেপাশে চরায়, অচির্ সেগুলোর সেখাবে ঢুকে পড়ার আশংকা রয়েছে। জেনে রাখ যে, প্রত্যেক বাদশাহ্রই একটি সংরক্ষিত এলাকা রয়েছে। আরো জেনে রাখ যে, আল্লাহর যমীনে তাঁর সংরক্ষিত এলাকা হলো তাঁর নিষিদ্ধ কাজসমূহ। জেনে রাখ, শরীরের মধ্যে একটি গোশতের টুকরো আছে, তা যখন ঠিক হয়ে যায়, গোটা শরীরই তখন ঠিক হয়ে যায়। আর তা যখন খারাপ হয়ে যায়, গোটা শরীরই তখান খারাপ হয়ে যায়। জেনে রাখ, সে গোশতের টুকরোটি হল অন্তর। [১৫৭৯]
বর্ণনাকারী
আন-নু'মান ইবনে বশির (রাঃ)
উৎস
বুলুঘ আল-মারাম # ১৪/১৪৬৯
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় ১৪: অধ্যায় ১৪
বিষয়:
#Mother