বুলুঘ আল-মারাম — হাদিস #৩৭৯২৪

হাদিস #৩৭৯২৪
قال: قال رسول الله صلى الله عليه وسلم: أتدرون ما الغيبة؟ قال الصحابة الحاضرون: الله ورسوله صلى الله عليه وسلم أعلم. قال: الغيبة أن تقول في أخيك ما تكره سماعه في غيابه. قال أحدهم: أتظن أن ما أقوله فيه؟ قال رسول الله صلى الله عليه وسلم: إن كان فيه ما تقول فقد اغتابته، وإن لم يكن فيه فقد كذبته. [1605]
তিনি বলেনঃ রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ তোমরা কি জান গীবাত কাকে বলে? উপস্থিত সাহাবীগণ বলেচেহ, আল্লাহ্‌ ও তাঁর রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) অধিক জানেন। তিনি বললেনঃ তোমার ভাই যে কথা তার প্রসঙ্গে বলা অপছন্দ মনে করে তার অসাক্ষাতে তা বলার নাম গীবাত। কেউ বললোঃ আপনি কি মনে করেন আমি যা বলছি তা যদি তার মধ্যে বিদ্যমান থাকে? রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেনঃ তুমি যা বলছ তা যদি তার মধ্য থাকে তাহলে তুমি তার গীবাত করলে, আর যদি তার মধ্যে তা না থাকে তুমি তার উপর মিথ্যা অপবাদ দিলে। [১৬০৫]
বর্ণনাকারী
আবু হুরায়রা (রাঃ)
উৎস
বুলুঘ আল-মারাম # ১৬/১৪৯৬
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় ১৬: অধ্যায় ১৬
পূর্ববর্তী হাদিস সকল হাদিস দেখুন পরবর্তী হাদিস
বিষয়: #Mother

সম্পর্কিত হাদিস

এই কিতাবের আরো হাদিস