বুলুঘ আল-মারাম — হাদিস #৩৭৯২৭

হাদিস #৩৭৯২৭
قال: قال رسول الله ﷺ: «لا تجلسوا في الطريق». قالوا: يا رسول الله، ما لنا سبيل إلا الجلوس في الطريق، ونتحدث فيه. قال: فإن لم يكن لكم سبيل إلا الاجتماع في الطريق فأدّوا حقه. قالوا: يا رسول الله، وما حقه؟ قال: «غض البصر، والنهي عن إيذاء النفس، ورد السلام، والأمر بالمعروف، والنهي عن المنكر». [1630]
তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন: তোমরা রাস্তায় বসা থেকে বিরত থাকো। তারা বললঃ হে আল্লাহ্‌র রসূল! আমাদের রাস্তায় বসা ব্যতীত গত্যন্তর নেই, আমরা সেখানে কথাবার্তা বলি। তখন তিনি বললেন, যদি তোমাদের রাস্তায় মজলিস করা ব্যতীত উপায় না থাকে, তবে তোমরা রাস্তার হক আদায় করবে। তারা বলল, হে আল্লাহ্‌র রসূল! রাস্তার হক কী? তিনি বললেন, তা হলো চক্ষু অবনত রাখা, কাউকে কষ্ট দেয়া থেকে বিরত থাকা, সালামের জবাব দেয় এবং সৎকাজের নির্দেশ দেয়া আর অসৎকাজ থেকে নিষেধ করা। [১৬৩০]
বর্ণনাকারী
আবু আল-সাইদ খুদরি (রাঃ)
উৎস
বুলুঘ আল-মারাম # ১৬/১৫২২
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় ১৬: অধ্যায় ১৬
পূর্ববর্তী হাদিস সকল হাদিস দেখুন পরবর্তী হাদিস
বিষয়: #Mother

সম্পর্কিত হাদিস

এই কিতাবের আরো হাদিস