বুলুঘ আল-মারাম — হাদিস #৩৭৯২৮
হাদিস #৩৭৯২৮
قال: قال رسول الله صلى الله عليه وسلم: «مؤمن قوي القلب خير وأحب إلى الله من مؤمن ضعيف الجسد والعقل، ولكن في كل واحد منهم خير، فاجتهدوا ما ينفعكم واستعينوا بالله ولا تضعفوا، وإذا أصابتكم مصيبة فلا تقولوا: لو فعلت كذا وكذا لفعلت كذا، بل قولوا: هذا قضاء الله وقد فعله الله ما شاء، فإن كلمة «لو» تفتح الطريق لعمل الشيطان.» [1635]
তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন: দুর্বল দেহ, দুর্বল চিত্ত মু’মিন অপেক্ষা শক্তিশালী দৃঢ়চিত্ত মু’মিন শ্রেষ্ঠ এবং আল্লাহর কাছে অধিকতর প্রিয়। তবে প্রত্যেকের মধ্যেই (ঈমানগত) কল্যাণ রয়েছে। যা তোমার পক্ষে উপকারী তা অর্জনে আগ্রহী হও এবং আল্লাহর নিকটে সাহায্য প্রার্থনা কর, দুর্বলতা অনুভব করো না। আর যদি তোমার উপর কোন মুসীবত এসে যায় তবে তুমি এরূপ কথা বলবে না যে, ‘আমি এরূপ করলে আমার এরূপ হতো বরং তুমি বলবে, আল্লাহর পক্ষ থেকেই এটাই নির্ধারণ করা ছিল, আল্লাহ্ যা চেয়েছেন তা করেছেন। কেননা, ‘যদি’ শব্দ শাইত্বনের কাজের পথ খুলে দেয়।’ (অর্থাৎ আল্লাহর ফায়সালাকে সর্বান্তঃকরণে মেনে নিতে না পারলে ঈমানগত যে দুর্বলতা আসে তার সুযোগ নিয়ে শাইত্বন তার প্রভাবকে কার্যকরী করতে সক্ষম হয়।) [১৬৩৫]
বর্ণনাকারী
আবু হুরায়রা (রাঃ)
উৎস
বুলুঘ আল-মারাম # ১৬/১৫২৭
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় ১৬: অধ্যায় ১৬
বিষয়:
#Mother