বুলুঘ আল-মারাম — হাদিস #৩৭৯৪৫
হাদিস #৩৭৯৪৫
قال رسول الله صلى الله عليه وسلم: إذا استيقظتم فقولوا: اللهم بأمرك أتينا هذا الصباح، وبأمرك أتينا هذا المساء، وبأمرك نحيا وبأمرك نموت. وإذا استيقظتم هذا المساء فقولوا مثله، ولكن أضيفوا: إليك مرجعنا. [1669]
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ তোমরা ভোরে উপনীত হয়ে বলবে, \"হে আল্লাহ! তোমার হুকুমেই আমারা প্রভাতে উপনীত হই এবং তোমার হুকুমেই আমরা সন্ধ্যায় উপনীত হই, তোমার হুকুমেই আমরা জীবন ধারণ করি এবং তোমার হুকুমেই আমরা মৃত্যুবরণ করি ”। আর তোমরা সন্ধ্যায় উপনীত হয়েও অনুরূপ বলবে, তবে এর সাথে এও বলবে- তোমার নিকটই আমাদের প্রত্যাবর্তন \" [১৬৬৯]
বর্ণনাকারী
আবু হুরায়রা (রাঃ)
উৎস
বুলুঘ আল-মারাম # ১৬/১৫৬২
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় ১৬: অধ্যায় ১৬