বুলুঘ আল-মারাম — হাদিস #৩৭৮৬৯

হাদিস #৩৭৮৬৯
سُئل عن الرجل الذي يطلق زوجته ثم يرجعها ولا يترك شهودًا على رجوعه، فقال: عليه أن يترك شهودًا على طلاقها ورجوعها. رواه أبو داود بسند موقوف، وسنده صحيح. [1186] وروى الإمام البيهقي في هذا الكلام: «سُئل عمران بن الحسين (رضي الله عنه) عن الرجل الذي يطلق زوجته ثم يرجعها ولا يترك شهودًا على رجوعه». فقال: «ليست هذه سنة، بل عليه أن يترك شهودًا على رجوعه». وأضاف الطبراني في رواية أخرى أنه عليه أن يستغفر الله.
তিনি ঐ লোক সম্বন্ধে জিজ্ঞাসিত হলেন, যে ব্যক্তি তালাক দিয়ে রাজ’আত বা স্ত্রীকে ফেরত নেয় আর ফেরত নেয়ার কোন সাক্ষী রাখে না। তিনি বললেন, স্ত্রীর তালাকের ও তার রাজা'আতের উপর সাক্ষী রাখবে; আবূ দাউদ এরূপ মাওকুফ সানাদে বর্ণনা করেছেন, এ হাদীসের সানাদ সহীহ্‌। [১১৮৬]\nইমাম বায়হাকী এ শব্দে বর্ণনা করেছেন- 'ইমরান বিন হুসাইন (রাঃ) এমন ব্যক্তি সম্বন্ধে তিনি জিজ্ঞাসিত হয়েছিলেন যে ব্যক্তি স্বীয় স্ত্রীকে তালাক দেয়ার পর ফেরত নেয় কিন্তু ফেরত নেয়ার স্বাক্ষী করে রাখে না।'\nঅতঃপর তিনি বলেছিলেন-'এটা সুন্নাত তরীকা নয়। বরং সে এখন তার সাক্ষী করে রাখুক । তাবারানী, অন্য বর্ণনায় অতিরিক্ত করেছেন যে, সে আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করবে।
বর্ণনাকারী
ইমরান ইবনু হুসাইন (রাঃ)
উৎস
বুলুঘ আল-মারাম # ৮/১০৮৭
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় ৮: অধ্যায় ৮
পূর্ববর্তী হাদিস সকল হাদিস দেখুন পরবর্তী হাদিস
বিষয়: #Forgiveness #Mother #Marriage

সম্পর্কিত হাদিস

এই কিতাবের আরো হাদিস