বুলুঘ আল-মারাম — হাদিস #৩৭৮৬৫

হাদিস #৩৭৮৬৫
قال: طلق الصحابي أبو رقنة زوجته أم رقنة. فقال له رسول الله صلى الله عليه وسلم: «أرجع زوجتك». فقال الصحابي: «لقد طلقتها ثلاثًا». فقال رسول الله صلى الله عليه وسلم: «أعلم ذلك، فأرجعها». [1173]\n\nورُوي في مسند أحمد أن الصحابي أبا رقنة طلق زوجته ثلاثًا في جلسة واحدة، ثم حزن لطلاقها. فقال له رسول الله صلى الله عليه وسلم: «هذا طلاق واحد». وقد ورد في هذا الحديث خطأ من ابن إسحاق، راوي الحديثين.
তিনি বলেছেন, সহাবী আবূ রুকানাহ তার স্ত্রী উম্মু রুকানাহকে তালাক দিয়েছিলেন। রসূলুল্লাহ (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম) তাকে বললেন, তোমার স্ত্রীকে তুমি 'রাজায়াত' কর অর্থাৎ ফেরত নাও, উক্ত সহাবী বললেন আমি তো তাকে তিন তালাক দিয়ে ফেলেছি। রসূলুল্লাহ (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম) বললেন, তা তো আমি জানিই, তুমি তাকে ফিরিয়ে নাও। [১১৭৩]\n\nমুসনাদে আহমাদের শব্দে আছে, সাহাবী আবূ রুকানাহ তাঁর স্ত্রীকে একই বৈঠকে তিন তালাক দিয়েছিলেন। তারপর তিনি তার স্ত্রী বিচ্ছেদ হেতু পেরেশান হয়ে পড়লেন। রসূলুল্লাহ (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম) তাকে বললেন- এটা তো একটি মাত্র তালাক্ব গণ্য হয়েছে। হাদীস দুটির রাবী ইবনু ইসহাক- এ হাদীসে ক্রটি রয়েছে।
বর্ণনাকারী
ইবনু আব্বাস (রাঃ)
উৎস
বুলুঘ আল-মারাম # ৮/১০৭৪
গ্রেড
Sahih
বিভাগ
অধ্যায় ৮: অধ্যায় ৮
পূর্ববর্তী হাদিস সকল হাদিস দেখুন পরবর্তী হাদিস
বিষয়: #Mother #Marriage

সম্পর্কিত হাদিস

এই কিতাবের আরো হাদিস