রমজানের দোয়া — সেহরি ও ইফতারের দোয়া

নতুন চাঁদ দেখার দোয়া

নতুন চাঁদ দেখে বিশেষ সময়

নতুন চাঁদ দেখে পড়ার দোয়া

۞ اَللّٰهُ أَكْبَرْ، اَللّٰهُمَّ أَهِلَّهٗ عَلَيْنَا بِالْأَمْنِ وَالْإِيْمَانِ، وَالسَّلاَمَةِ وَالْإِسْلاَمِ، وَالتَّوْفِيْقِ لِمَا تُحِبُّ رَبَّنَا وَتَرْضٰى، رَبُّنَا وَرَبُّكَ اللّٰهُ
উচ্চারণ

আল্লা-হু আকবার, আল্লাহুম্মা আহিল্লাহু ‘আলাইনা বিলআমনি ওয়ালঈমানি ওয়াস্‌সালা-মাতি ওয়াল-ইসলা-মি, ওয়াত্তাওফীকি লিমা তুহিব্বু রব্বানা ওয়া তারদ্বা, রব্বুনা ওয়া রব্বুকাল্লাহ।

অর্থ

হে আল্লাহ! আপনি এই নতুন চাঁদকে আমাদের উপর উদিত করুন নিরাপত্তা, ঈমান, শান্তি ও ইসলামের সাথে; আর হে আমাদের রব্ব! যা আপনি পছন্দ করেন এবং যাতে আপনি সন্তুষ্ট হন তার প্রতি তাওফীক লাভের সাথে। আল্লাহ আমাদের রব্ব এবং তোমার (চাঁদের) রব্ব।

ফযীলত

হযরত তালহা ইবনে ওবায়দুল্লাহ (রাযি) বর্ণনা করেন, নবী কারীম (ﷺ) যখন নতুন চাঁদ দেখতেন তখন এই দু‘আ পড়তেন।

তথ্যসূত্র: সুনানে দারেমী, হাদীস নং: ১৬২৫; ফিকহুস সুনান, হাদীস নং: ১২৭৫;
মুসনাদে আহমাদ, হাদীস নং: ১৩৯৭

আরও জনপ্রিয় দোয়া

রমজানের দোয়া — সেহরি ও ইফতারের দোয়া — আরও দোয়া

রমজানের দোয়া — সেহরি ও ইফতারের দোয়া →