খাওয়ার দোয়া — খাবারের আগে ও পরে

খাওয়ার পরের দোয়া

দৈনন্দিন জীবন

খাওয়ার শেষে পড়ার দোয়া

۞ اَلْحَمْدُ لِلّٰهِ الَّذِيْ اَطْعَمَنَا وَسَقَانَا وَجَعَلَنَا مِنَ الْمُسْلِمِيْنَ
উচ্চারণ

আলহামদু লিল্লা হিল্লাযী আত্ব ‘আমানা ওয়াসাক্বানা ওয়াজা ‘আলানা মিনাল মুসলিমীন।

অর্থ

সকল প্রশংসা আল্লাহ তা’আলার জন্যে যিনি আমাদের পানাহার করিয়েছেন এবং আমাদেরকে মুসলমান বানিয়েছেন।

ফযীলত

হযরত আবু সাঈদ (রাযি) থেকে বর্ণিত যে নবী (ﷺ) যখন কিছু আহার করতেন বা পান করতেন তখন এই দু‘আ বলতেন।

তথ্যসূত্র: কানযুল উম্মাল, হাদীস নং: ১৮১৭৯

আরও জনপ্রিয় দোয়া

খাওয়ার দোয়া — খাবারের আগে ও পরে — আরও দোয়া

খাওয়ার দোয়া — খাবারের আগে ও পরে →